শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
৩ কোটি ১৬ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ, আলফা প্রডাক্টের ম্যানেজার অমিত হালদার গ্রেপ্তার গাজীপুরে অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সা লাইসেন্স বিহীন গাড়িটি মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ পিতার হাত ধরে রাজনীতিতে আসা আন্দালিব রহমান পার্থ হলেন মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এবার তৃণমূলের রাজনীতি থেকে মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ঐতিহ্যবাহী নৌকা বাইচে মুখরিত রাজধানীর বুড়িগঙ্গা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রানে অলআউট বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার সপরিবারে ইউরোপ সফর মালয়েশিয়া-পাকিস্তান নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান

৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৬২ বার

তামিম-শান্তর পর ফিরলেন মুশফিক। শর্ট বলে থার্ডম্যান অঞ্চলে আপার কাট করতে চেয়েছিলেন মুশফিক, কিন্তু ভাগ্য সহায় হয়নি। দৌড়ে এসে দারুণ ক্যাচ ধরেন এনগ্রাভা। ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি মুশফিক। মেডেন দিয়ে ২ উইকেট নেন ইভান্স। তামিম-শান্তর পর ফিরলেন তিনিও। দুই ওভারে ৮ বলের ব্যবধানে বাংলাদেশ হারালো ৩ উইকেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম পাওয়ার প্লের ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৭ রান। তামিম আউট হয়েছেন ১৯ রান করে। গোল্ডেন ডাক নিয়ে ফিরেছেন শান্ত। একই ওভারে খালি হাতে আউট হয়ে গেছেন মুশফিকুর রহিমও। এনামুল বিজয় খেলছেন ২৪ রান নিয়ে।

টস হেরে ব্যাট করতে নেমে দেখেশুনে সাবধানী শুরুই করেছিলেন তামিম ইকবাল। ইনিংসের চতুর্থ ওভারে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে খোলস ছেড়ে বের হওয়ার আভাস দেন তিনি। অধিনায়কের দেখাদেখি হাত খুলে বাউন্ডারি হাঁকিয়ে রানের গতি বাড়ান আরেক ওপেনার বিজয়ও।কিন্তু ইনিংসের অষ্টম ওভারের তৃতীয় বলে হয় সর্বনাশ। অফসাইডের দিকে খেলেই সিঙ্গেলের জন্য ডাক দেন বিজয়। সাড়া দিয়ে প্রায় মাঝ পিচে চলে যান তামিম। কিন্তু স্কয়ার অঞ্চল থেকে বলটি থামিয়ে দেন ওয়েসলে মাধভের। তার থ্রো ধরে স্ট্যাম্প ভেঙে ১৯ রান করা তামিমের বিদায়ঘণ্টা বাজান এনগারাভা।সেই ওভারেই এক্সট্রা কভারের ওপর দিয়ে দৃষ্টিনন্দন একটি ছক্কা হাঁকান বিজয়। কিন্তু পরের ওভারেই ঘটে বিপর্যয়। ওভারের প্রথম বলে কাট করতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন নাজমুল শান্ত। দুই বল পর আপার কাট করে থার্ড ম্যাচে এনগারাভার দুর্দান্ত ক্যাচে পরিণত হন মুশফিকুর রহিম। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি।হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম দুই ওয়ানডের মতো এবার শেষ ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচের মতো এবারও আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের এটি ৪০০তম ম্যাচ। এখন পর্যন্ত ৩৯৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে জয় ১৪৩ ম্যাচে আর পরাজয় ২৪৯টিতে, ফল আসেনি বাকি ৭ ম্যাচে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories