গাজীপুরের টঙ্গীতে একটি বেকারি ও ফার্মেসিতে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
এসময় ওজনে কারচুপি, মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাবার উৎপাদন ও বিক্রির অপরাধে আল-আমিন বেকারি অ্যান্ড সুইটস প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে টঙ্গী ড্রাগ হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় সহকারি পরিচালক মাকফুর রহমানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply