রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার মালয়েশিয়ায় গুগলের ডেটা সেন্টার, অবকাঠামো ব্যয় নিজেই বহন করবে কোম্পানি

মেয়াদোত্তীর্ণ খাবার-নকল প্রসাধনী বিক্রি, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৭১ বার

ঢাকার ডেমরা, কদমতলী, যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকায় অবৈধ ওষুধ, মেয়াদোত্তীর্ণ খাবার এবং নকল প্রসাধনীসামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করায় আট প্রতিষ্ঠানকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দুজনকে সাজাও দেওয়া হয়েছে।সোমবার (৮ আগস্ট) র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১০-এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা ও সাজা দেন।

আজ মঙ্গলবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ওষুধ, রাসায়নিক দ্রব্য, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য, মশার কয়েল এবং নকল প্রসাধনীসামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ডেমরার সজিব কেমিক্যাল কোম্পানিকে নগদ চার লাখ টাকা, নিউ দিলখুশ বেকারিকে দুই লাখ টাকা, হাইকো কনজিউমার প্রডাক্টসকে ৫০ হাজার টাকা, রাব্বি ওয়েল এন্টারপ্রাইজকে তিন লাখ টাকা, কদমতলীর জে কে ফুড প্রোডাক্টসকে তিন লাখ টাকা, নিউ সোলার পাওয়ার বুস্টার মশার কয়েলকে দুই লাখ টাকা, যাত্রাবাড়ীর হে বক্স অ্যান্ড কোম্পানিকে ছয় লাখ টাকা, কেরানীগঞ্জের গ্রিন প্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে চার লাখ টাকা জরিমানা করেন।এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট কেরানীগঞ্জের কনিক্স ট্রান্সমিশন জেলের দুজনকে জরিমানা করা হয়। অনাদায়ে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।অভিযানকালে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ ওষুধ, রাসায়নিক দ্রব্য, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য ও নকল প্রসাধনীসামগ্রী জব্দ ও ধ্বংস করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories