শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

দুবাইয়ের চেয়ে ব্যয়বহুল ঢাকা, তালিকায় ৪০তম

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৯৯ বার

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের চেয়ে প্রবাসীদের জন্য ব্যয়বহুল শহর ঢাকা। সম্প্রতি প্রবাসীদের জীবনযাত্রার খরচের ওপর মার্কারের করা জরিপে এ তথ্য উঠে আসে।

মার্কার তাদের তালিকায় ২০৯ শহর অন্তর্ভুক্ত করেছে। হাউজিং, পরিবহন, খাদ্য ও বিনোদন খরচের ওপর ভিত্তি করে চালানো হয় জরিপ। জরিপের বেসলাইন ছিল নিউইয়র্ক শহর।

মার্কারের ২০২১ সালের তালিকায় দেখা যায়, ঢাকার অবস্থান ৪০ নম্বরে। যদিও ২০২০ সালে ঢাকার অবস্থান ছিল ২৬। মার্কারের প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের অবস্থান ঢাকার পরে। দুবাইয়ের অবস্থান ৪২ নম্বরে। এ ছাড়া ঢাকার চেয়ে কম ব্যয়বহুল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনও। তালিকায় ওয়াশিংটনের অবস্থান ৫১ নম্বরে।

বিদেশিকর্মীদের জন্য ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে তুর্কেমিনিস্তানের রাজধানী আশখাবাদ। এর পর শীর্ষ পাঁচে রয়েছে হংকং, বৈরুত, টোকিও এবং জুরিখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories