বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে বাড়িতে গিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার কিশোর

বগুড়া প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৭৩ বার

বগুড়ার শেরপুর উপজেলায় স্কুল পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় ১৭ বছর বয়সী ওই কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৮ আগস্ট) বগুড়ায় আদালতে পাঠানো হয়।মামলা সূত্রে জানা যায়, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী কসাইপাড়া গ্রামস্থ বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে গত ৮ জুন দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে ওই কিশোর। একইভাবে গত রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় কিশোরীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে কিশোরকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আটক কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।

কিশোরীর মা বলেন, তারা স্বামী-স্ত্রী দুজনেই অন্যের বাড়িতে কাজ করেন, সেই টাকা দিয়েই সংসার চালান। তারা বাড়িতে না থাকার সুযোগে ওই কিশোর তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন তিনি।মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার দুপুরেই বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত কিশোরকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories