রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল চেয়ে রিট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১১৩ বার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
রিটে তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা গেজেট স্থগিত, বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়েছে।জ্বালানি সচিব, জ্বালানি উপ সচিব ও বিইআরসির চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে।
গত ৫ আগস্ট বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। জিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়। অকটেন ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করেছে সরকার।
হঠাৎ করে সব ধরনের তেলের দাম বাড়ানোর কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিভন্ন জায়গায় দাম বাড়ানোর কারণে বিক্ষোভ ও ভাঙচুরও হয়েছে।
এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে শনিবার (৬ আগস্ট) বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ৮০ পয়সার জায়গায় দুই টাকা ২০ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটার দুই টাকা ১৫ পয়সার জায়গায় দুই টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।
এ ছাড়া লঞ্চভাড়া বাড়ানোর বিষয়ে আজ বৈঠকে বলছে লঞ্চ মালিক সমিতি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শুধু তাই নয়, ট্রেনের ভাড়া ও বিদ্যুৎ-গ্যাসের দামও বাড়ানোর আভাস পাওয়া গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories