রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

জ্বালানি তেলের আগুন শহরগুলোর কাঁচাবাজারে

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৮০ বার

জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রভাব পড়েছে কাঁচাবাজারে। একদিনের ব্যবধানে বাজারে প্রতিটি পণ্যের দাম কেজিতে ৫ টাকা থেকে ২০ টাকা করে বেড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। যার প্রভাব পড়েছে বাজারে।

সোমবার (৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে। পাঁচ টাকা বেড়ে আজকের বাজারে এক কেজি পেঁপের দাম ৩৫/৪০ টাকা। ৩৫ টাকা কেজির পটল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০/৫৫ টাকায়। অর্থাৎ ২০ টাকা বেড়েছে। ৪৫ টাকার শশা বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজিতে।
৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া চিচিঙ্গা, ধুন্দল, কাঁকরোল ও কচুর মুখি আজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে বরবটি। ৬০-৭০ টাকার উস্তা-করলা, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
বাজারে নতুন আসা শীতকালীন সবজি শিম ২০০ থেকে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও টমেটো ১২০ টাকা ও প্রতিকেজি গাজরের দাম ১৪০ টাকা।
বাড়তি দামের ভিড়েও রয়েছে সুখবর। কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। ২৮০ টাকা থেকে ৪০ টাকা কমে আজ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।

অন্যদিকে লাউ ৫০/৬০ টাকা, বাঁধাকপি ৪০/৫০ টাকা ও চাল কুমড়া ৪০/৫০ টাকা পিস হিসেবে এবং মিষ্টি কুমড়ার ফালি ৩০ টাকা, কাঁচা কলা ৩০/৪০ টাকা ও লেবু ১৫-২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
শাকের দামও ৫ থেকে ১০ টাকা বেড়েছে। ১০ টাকা আটির লাল ও পালং শাক বিক্রি হচ্ছে ১৫ টাকায়। আর ৩০ টাকার লাউ শাক বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ২৫ টাকা কেজির ঢেঁড়স আজ কিনেছি ৪০/৫০ টাকা।
জানা যায়, তিন টন ক্ষমতার একটি ট্রাক ঢাকায় আসা-যাওয়া করতে খরচ হয় ৯০ লিটার তেল। যার বাজার মূল্য ১০ হাজার ২৬০ টাকা। আগের তুলনায় ৩ হাজার টাকা বেশি। আর বাড়তি ভাড়ার প্রভাবই পড়েছে কাঁচাবাজারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories