রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

বিজয়নগরে এক মন গাঁজাসহ সিএনজি জব্দ, ২জন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৯৬ বার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সিএনজি চালিত অটো রিকশা যোগে পাচারকালে ৪০ কেজি গাঁজা সহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজয়নগর থানার চৌকস পুলিশ পুলিশ অফিসার ওসি তদন্ত বিমল কর্মকার সহ পুলিশের একটি সাহসী টিম। শনিবার মধ্যরাতে বিজয়নগর থানার ওসি তদন্ত বিমল কর্মকার সহ পুলিশের একটি সাহসী টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজার এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন, উপজেলার জালালপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে রিপন মিয়া (২১) ও সাতগাঁও গ্রামের আবু লালের ছেলে দুলাল (৪৫)।

বিজয়নগর থানার ওসি তদন্ত বিমল কর্মকার মুঠোফোনে জানান, মাদক বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত। মাদক কারবারি ও মাদক ব্যবসায়ি যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবেনা।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি যোগে মাদক পাচারকালে দুইজনকে আটক করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories