বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

করোনা সংক্রমণ বাড়লে ঝুকি না নিয়ে লকডাউন দিতে বলেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৩৭ বার

করোনা সংক্রমণ বাড়লে ঝুকি না নিয়ে ও ই এলাকা ব্লক বা লকডাউনের আওতায় আনতেবলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার (১৪ জুন) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা স্মরণ করে দিয়েছেন বলে তিনি জানান। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা জানান।
করোনা নিয়ে প্রধানমন্ত্রীর কোনও নির্দেশনা আছে কি-না-জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উনি (প্রধানমন্ত্রী) বলছেন, এখন থেকে সবাইকে বলে দাও। আমরাও লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে সেই অথরিটি দিয়ে দিয়েছি। অলরেডি আমরা চিঠি দিয়েও বলে দিয়েছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আবার রিমাইন্ড (স্মরণ) করে দিতে বলেছেন। কোনও রকম রিস্ক না নিতে। যেখানে যারা কমফোর্টেবল মনে করবেন, তারা যেন সেখানে ব্লক (লকডাউন) করে দিয়ে করোনা থামানোর চেষ্টা করে।
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, করোনা নিয়ে মোটামুটি আলোচনা হয়ে গেছে। মিটিং ছাড়াও আলাপ হয়। অলরেডি আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল গভমেন্ট যারা আছেন বা আর্মড ফোর্সেস বা ‘ল’ এজেন্সিজ সবাইকে বলে দিয়েছি তারা স্থানীয়ভাবে বসে, যদি দেখেন কোনও এলাকায় বেশি হচ্ছে (সংক্রমণ) সেই এলাকায় ইমফোর্স করা, ট্রিটমেন্ট বেশি দেওয়া বা লকডাউন; যেটা তারা কমফোর্টেবল ফিল করবে সেভাবে। কারণ পুরো দেশ তো এখন একভাবে স্প্রেড করছে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories