মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় নিহত-২

গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৯৩ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় রিকশাভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই যাত্রী। আজ শনিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালি মোড়ে এ দুর্ঘনাটি ঘটে। নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া শিববারিপাড়া গ্রামের বাতেন মন্ডলের ছেলে রিকশা ভ্যানচালক শাহাজাহান আলী (৫০) ও রিকশা ভ্যানযাত্রী একই উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে ফরিদ শেখ (২২)।

আহত দুইজন হলেন একই উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেলের ছেলে এজাদুল (৩৫) ও মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল (৩৭)।

পুলিশ, ফায়ার সার্ভিস সুত্র ও স্থানীয়রা জানায়, আজ সকালে রিকশা ভ্যানটি তিনজন যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের নাকাইহাট থেকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিল। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল-শাহ পরান নামের যাত্রীবাহী একটি বাস লালমনিরহাট যাচ্ছিল। বাসটি সকাল ছয়টার দিকে মহাসড়কের বোয়ালিয়া মোড়ে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। আহত হন রিকশাভ্যানের আরো দুইযাত্রী। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও নীচে ভ্যানটি আটকে যাওয়ায় ব্যর্থ হয়। অবস্থা বেগতিত দেখে বাস রেখেই চালক ও তার সহকারিরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ হোসেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুইজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা ম্বাস্থ্যকমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. নুরুন্নবী সরকার বলেন, বাসটি আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories