রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জের হরিরামপুরে আগুনে ঘর, ফসল ও পশু পুড়ে ছাই, শোকে বৃদ্ধার মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২০৫ বার

মানিকগঞ্জের হরিরামপুরে আগুনে ছয়টি ঘর, ফসল ও পশু পুড়ে গেছে। শনিবার সকাল সাতটার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম বলেন, গোপীনাথপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে কয়েকটি বাড়ির আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। ৫৫ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হই। আগুনে ফসলের ক্ষতি হয়েছে। একটি ছাগল পুড়ে মারা গেছে। ৭ টি টিনের ঘর পুরে গেছে।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন মোল্লা লাভলু বলেন, আমার ইউনিয়নের শহিদুল মল্লিক, জামাল মল্লিক, ইসলাম মল্লিক ও রাবেয়া বেগমের থাকার ঘর ও গোয়াল ঘরসহ (গরুর ঘর) সাতটি ঘর পুরে গেছে। আগুনের সময় ক্ষয় ক্ষতি দেখে জামাল মল্লিকের মা অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নেয়া হয়। ঝিটকার আবির মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । আগুনে ৭০ মন ধান, প্রায় একশো মন পেয়াজ নষ্ট হ’য়ে গেছে। ক্ষতির পরিমাণ বিশ লাখ টাকার মতো হবে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, গোপীনাথপুর ইউনিয়নের মধ্য পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে সহায়তা করা হবে। আগুনের সময় স্ট্রোক করে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories