মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ১৫টি গরু জব্দ রামগড়ে

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৭৬ বার

বাংলাদেশ-ভারত সীমান্তে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা ১৫টি ভারতীয় গরু জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। বিজিবির সূত্রে জানা গেছে, সোমবার(৫আগস্ট)ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির আওতায়ধীন বাগানবাজার বিওপিতে কর্মরত সুবেদার মোঃ শাহ আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ভূজপুর থানার অন্তর্গত বাগানবাজার বিওপি ফেনী নদীর কুল (রুহুল আমিনচর) নামক স্থান হতে মালিক-বিহীন ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়, জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৪লক্ষ ১৪ হাজার টাকা।

এসময়, ৪৩ বিজিবি এর অধীনস্থ মহামুনি বিওপিতে কর্মর্রত নায়েব সুবেদার আল-মামুন সিকদার এর নেতৃত্বে একটি টহল দল রামগড় থানার পাশ্ববর্তী মহামুনি বিওপির ফেনী নদীর কুল নামক স্থান হতে মালিক বিহীন ২টি ভারতীয় গরু জব্দ করে,যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) রামগড় ৪৩ বিজিবি এর আওতাধীন রামগড় বিওপিতে কর্মরত হাবিলদার একেএম বদরুল আলম এর নেতৃত্বে একটি টহল দল রামগড় পৌরসভাধীন ১নং ওয়ার্ড রামগড় বিওপি বল্টুরাম টিলা নামক স্থান হতে মালিক বিহীন ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানাগেছে, জব্দকৃত সর্বমোট ১৫টি গরু প্রয়োজনীয় কার্যক্রম শেষে সীতাকুন্ড কাস্টমসে হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. মনিরুজ্জামান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধীনস্থ সীমান্ত এলাকায় মাদক,গরু ও কাঠ পাচার সহ নানা ধরণের অপরাধ নির্মূলে ভবিষ্যতেও বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories