শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

যৌতুক না পেয়ে স্ত্রীকে ওড়না পেঁচিয়ে মারধরের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৮৫ বার

লালমনিরহাট জেলার পাটগ্রামে ওড়না পেঁচিয়ে মারধরের পর রুমকি আক্তার (২৩) নামে এক গৃহবধূকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

রুমকি আক্তার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। সোমবার (০১ আগষ্ট ) দুপুরে ওই নারী পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেঁদে কেঁদে এ অভিযোগ করেন।

স্বামীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীকে মারধর করছি তাতে আপনার কি, আমার নামে মামলা করে না কি করে করুক, আমিও দেখি নিব।’ এদিকে মেয়েটির শ্বশুর গফুর বলেন, ‘জেল কত বার গেলাম আসলাম, ওইখানে অনেক সুখ, এগুলো কোন ব্যাপার না।’

রুমকির মা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে প্রায়ই জামাই মারধর করত। এলাকার লোকজন বসে মীমাংসা করার পরেও নির্যাতন বন্ধ হয়নি। রবিবার রাতে মেয়ের ওড়না পেঁচিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়েছে। তার অব্স্থা গুরুতর। কিন্তু জামাই উন্নত চিকিৎসা না করে উল্টো হুমকি-ধামকি দিচ্ছে।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories