সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ : আরও ২ জন গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৯৭ বার

টাঙ্গাইলে নৈশকোচে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে জেলা পুলিশের গোয়েন্দো শাখা (ডিবি)।বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, ‘শুক্রবার দুপুরে পুলিশ সুপার অফিসে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’এর আগে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার হোতা রাজা মিয়াকে সন্ধ্যায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ঈগল এক্সপ্রেসের বাসটি সিরাজগঞ্জ রোডে জনতা নামক খাবার হোটেলে যাত্রা বিরতি করে। সেখানে ৩০ মিনিটের মতো বিরতি শেষে বাসটি ফের ঢাকার উদ্দেশে যাত্রা করে।পথে তিনটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় তিন-চারজন করে মোট ১২ জন ডাকাত যাত্রীবেশে বাসে ওঠেন এবং পেছনের দিকে খালি সিটে বসেন।

যমুনা সেতু (বঙ্গবন্ধু সেতু) পার হওয়ার আধা ঘণ্টা পর (রাত দেড়টার দিকে) টাঙ্গাইলের নাটিয়াপাড়া এলাকায় ডাকাতরা বাসটির নিয়ন্ত্রণ নেয়। ছুরি, চাকুসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসের চালককে সিট থেকে উঠিয়ে হাত-পা বেঁধে পেছনে সিটের নিচে ফেলে রাখে।

টহল পুলিশের কাছে ধরা পড়া এড়াতে তারা বাসটিকে গোড়াই থেকে ইউটার্ন করে এলেঙ্গা হয়ে ময়মনসিংহ রোড ধরে যেতে থাকে। এই সময়ের মধ্যে ডাকাত দল বাসটির জানালার পর্দা ও যাত্রীদের পরনের বিভিন্ন কাপড় ছিঁড়ে চোখ এবং হাত বেঁধে ফেলে।পরে ডাকাতরা বাসের ২৪ যাত্রীর কাছ থেকে টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। বাসের এক নারীকে পাঁচ-ছয়জন ধর্ষণ করে।এ ঘটনায় বাসের যাত্রী হেকমত আলী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।এসপি জানান, ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ গোয়েন্দা তৎপরতা শুরু করে। টাঙ্গাইলের একটি টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনায় প্রধান অভিযুক্ত রাজা মিয়াকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার ত্রিশোর্ধ্ব রাজা মিয়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা এলাকার বাসিন্দা বলে জানান এসপি। বলেন, রাজা টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। বুধবার রাতে টাঙ্গাইল শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।রাজা মিয়া টাঙ্গাইল-চন্দ্রা পথে চলাচলকারী ঝটিকা পরিবহনের বাসের চালক। বাসটির মূল চালক মনিরুল ইসলাম মনিরকে সরিয়ে রাজা মিয়া বাসটির নিয়ন্ত্রণ নেন। প্রায় প্রায় ৩ ঘণ্টা সেটি তার নিয়ন্ত্রণে থাকে।তিনি আরও জানান, অন্য আসামিদের গ্রেপ্তার ও বাসযাত্রীদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories