মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

আজ শিরোপার যুদ্ধে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৬০ বার

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। চলমান এই টুর্নামেন্টে দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ এটি। লিগপর্বে দুই দলের লড়াইয়ে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে।শুক্রবার (৫ আগস্ট ) ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত মহারণ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

শিরোপার যুদ্ধে মাঠে নামার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক তানভীর হোসেন বলেছেন, সবার দোয়া ছিল বলেই আমরা ফাইনালে উঠতে পেরেছি। সবার দোয়া নিয়েই চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চাই।জাতীয় দলের ম্যাচ হলে ভারতকেই ফেভারিট ধরা হতো; কিন্তু ম্যাচটি যেহেতু যুব দলের- তাই একতরফা ফেভারিট কেউ নয়।এই টুর্নামেন্টে বাংলাদেশই একমাত্র দল যারা শতভাগ ম্যাচ জিতেছে। যে কারণে ট্রফিটা উঁচিয়ে ধরতে বাংলাদেশিরাই বেশি দাবিদার। লিগপর্বে তিনটি ম্যাচই বাংলাদেশ ভালো খেলেছে।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ভারতকে হারিয়েছিল ২-১ গোলে। মালদ্বীপকে ৪-১ গোলে হারানোর পর শেষ ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করে নেপালের বিপক্ষে।বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা ভারত পরের তিন ম্যাচই জিতেছে। শ্রীলঙ্কাকে  ৪-০ ও নেপালকে ৮-০ গোলে হারানোর পর শেষ ম্যাচে স্বাগতিকরা ১-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories