শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স সমাপ্ত মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ বিমান চলাচল সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ অনুসন্ধানে বাংলাদেশ ও এয়ারএশিয়া রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত স্থানীয় সরকার নির্বাচনে একক ভাবে অংশ নেবে বিএনপি: রিজভী অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে নিশ্চয়ই করব: দীনেশ ত্রিবেদী গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

৮ হাজার রানের মাইলফলক ছুঁয়ে তামিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৪০ বার

দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় স্কোরের ভিত পেয়েছে বাংলাদেশ। ২৫ ওভার শেষে টাইগারদের রান ১ উইকেট না হারিয়ে ১১৯।অধিনায়ক তামিম ইকবাল পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৫৪তম হাফ সেঞ্চুরি। একই সঙ্গে ছুঁয়েছেন ওয়ানডেতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৮ হাজার রানের মাইলফলক। ব্যক্তিগত ৫৭ রানের সময়ে তামিম এ বিশেষ রেকর্ডের সঙ্গী হন।

মাইলফল ছুঁয়ে বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ৬২ রান করে সিকান্দার রাজাকে মারতে যেয়ে ধরা পড়েন ইনোসেন্ট কাইয়ার হাতে। তার ইনিংসে ছিল ৯টি চার।অন্যপ্রান্তে, লিটন দাস টিকে রয়েছেন। হাফ সেঞ্চুরির পথে ছুটছেন তিনি।আজ দুপুরে দুই টাইগার ওপেনার লিটন ও তামিম দেখেশুনে শুরু করেন। হারারে স্পোর্টস ক্লাব উইকেটের বাউন্সে অভ্যস্ত হতে কিছুটা সময় নেন তারা। উদ্বোধনী উইকেটে সেঞ্চুরি জুটি গড়েন দুই ব্যাটার।জিম্বাবুয়ের দুই সিমার রিচার্ড এনগারাভা ও ভিক্টর নিয়াউচি লাইন ও লেংথ ধরে রেখে বল করেন ও লিটন ও তামিমকে বেশ কয়েকবার পরাস্ত করেন। তবে দুই অভিজ্ঞ ব্যাটার ধীরে ধীরে নিজেদের প্রাধান্য বিস্তার করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories