শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স সমাপ্ত মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ বিমান চলাচল সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ অনুসন্ধানে বাংলাদেশ ও এয়ারএশিয়া রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত স্থানীয় সরকার নির্বাচনে একক ভাবে অংশ নেবে বিএনপি: রিজভী অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে নিশ্চয়ই করব: দীনেশ ত্রিবেদী গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

ঢাকা শিশু হাসপাতালের নাম পরিবর্তনে মন্ত্রণালয়ের চিঠি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৪৬ বার

ঢাকা শিশু হাসপাতালের’ পরিবর্তে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’ ব্যবহার করতে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মোসা. সালমা আক্তার স্বাক্ষরিত এ চিঠি সম্প্রতি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধানদের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২১ সালে জাতীয় সংসদে ঢাকা শিশু হাসপাতাল ও বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটকে একীভূত করে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১’ পাস হয়। যা ইতোমধ্যে গেজেটে প্রকাশ করা হয়েছে।এরই পরিপ্রেক্ষিতে ‘ঢাকা শিশু হাসপাতাল’ এর পরিবর্তে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’ নামে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।এ অবস্থায় সকল কার্যক্রম পরিচালনায় ঢাকা শিশু হাসপাতালের পরিবর্তে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’ নাম ব্যবহার করতে চিঠিতে অনুরোধ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories