মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

৩০০ পরিবার খাদ্য সহায়তা পেলো দুর্গাপুরে ৩৩৩ এ কল করে

দুর্গাপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৮৯ বার

নেত্রকোনার দুর্গাপুরে ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেয়েছে ৩০০টি হতদরিদ্র পরিবার। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরেএসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান হতদরিদ্রদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।

খাদ্য সহায়তার মধ্যে ছিলো পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, হলুদ গুড়া ২০০ গ্রাম, মরিচা ও ধনিয়া গুড়া ১০০ গ্রাম করে।
খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু প্রমুখ।

জানা যায়, দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হতদরিদ্র মানুষ খাদ্য সংকটে পড়ায় তারা ৩৩৩-নম্বরে কল করে খাদ্য সহায়তা চান। পরে ৩৩৩-নম্বর থেকে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করে খাদ্যসামগ্রী প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories