বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ঝিকরগাছা পৌরসভার সার্ভেয়ারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৮১ বার

যশোরের ঝিকরগাছা পৌরসভার সার্ভেয়ারের মিজানুর রহমান (৪৪) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি স্থানীয় বিএম হাইস্কুলের বিপরীত পাশে আলমগীর হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে তার ভাড়া বাসার ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। তার প্রকৃত বাড়ী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাগেরহাট গ্রামে।
মিজানুর রহমান স্ত্রী নিকট থেকে জানান, ফজরের নামাজ পড়ে মিজানুর পাশের ঘরে যান। কিছুক্ষণ পরে দুইকন্যা তাদের আব্বাকে ডাকতে ডাকতে আব্বার রুমের সামনে যায় এবং দরজার সামনে গিয়ে ডাকতে থাকে। পরবর্তীতে তাদের আব্বা তাদের ডাকে কোনো সাড়া না দেওয়ায়। বারান্দার জানালা দিয়ে দেখা যায় তিনি গলায় রশি দিয়ে ঝুলে আছেন। নিহত মিজানুর বেশ কিছু দিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। বর্তমানে মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, কাউন্সিলর, পৌর পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories