সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :

ইলিশে সরগরম রাজধানীর পাইকারি আড়ৎ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৬৬ বার

মাছের রাজা ইলিশে সরগরম রাজধানীর পাইকারি আড়ৎ। বাজারে সাগরের ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও চাহিদা বেশি নদীর ইলিশের। তাই দামও চড়া। সাধ আর সাধ্যের হিসাব কষতে গিয়ে অসন্তুষ্ট সাধারণ ক্রেতারা।ভোরের আলো ফুটতেই বাড়ছে ব্যস্ততা মাছের রাজাকে ঘিরে। ক্রমেই কারওয়ান বাজারে বাড়তে থাকে হাকডাক। আকার আর স্থানভেদে ইলিশের প্রশংসায় সিদ্ধহস্ত পাইকার। বিভিন্ন মাধ্যমে সেই মাছ নিয়ে খুচরা বিক্রেতারা ছুটছেন রাজধানীর বিভিন্ন বাজারে। যদিও ইলিশের আকাশ ছোঁয়া দামে সাধারণ ক্রেতাদের অনেকেই ফিরছেন খালি হাতে।

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, বাজারে ৬শ’ থেকে ৭শ’ গ্রাম ইলিশ কেজিপ্রতি ৮০০ টাকা, ৭শ’ থেকে ৮শ’ গ্রাম কেজিপ্রতি ৯৫০, ৮শ’ থেকে ৯শ’ গ্রামে কেজিপ্রতি ১২০০, এক বা এর অধিক কেজিপ্রতি ১৪০০ বা তার বেশি টাকা, দুই কেজি বা এর অধিক ওজনের ইলিশ কেজিপ্রতি ২ হাজার থেকে ২৪০০ টাকায় বিক্রি হচ্ছে।এদিকে নিষেধাজ্ঞা শেষে ইলিশের সরবরাহ ঘিরে আশায় বুক বেঁধেছিলেন পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। কিন্তু বেচা-বিক্রি কম হওয়ায় সেই আনন্দ মলিন হওয়ার পথে। যদিও বাজারে সাগরের ইলিশের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। চাহিদা বেশি থাকলেও কম আসছে বরিশাল, ভোলা বা চাঁদপুরের নদীর ইলিশ। তাই নদীর মাছের মূল্যটাও বেশ চড়া।চড়া দামের সাধ আর সাধ্যের হিসাব কষে অনেকেই কিনেছেন কাঙ্ক্ষিত ইলিশ মাছ। ক্রেতারা জানায়, বাজারে ইলিশ মাছের দাম বেশি তাই ইচ্ছা থাকলেও কিনতে পারছি না।তবে ক্রেতা-বিক্রেতাদের প্রত্যাশা কয়েক দিনের মধ্যে নদীর ইলিশ সাধারণের ক্রয় ক্ষমতার নাগালে আসবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories