শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

শিশুদের জন্য এলো ফাইজারের টিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৮৩ বার

করোনা সংক্রমণ প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছেছে।  কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় বাংলাদেশ এ টিকা পেয়েছে।শনিবার (৩০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে। তাদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের কিছু টিকা আজকেই এসে পৌঁছেছে। আমরা খুব শিগগিরই পরিকল্পনা করে স্কুলভিত্তিক এ টিকা দেওয়া শুরু করব।শামসুল হক বলেন, স্কুলে দেওয়ার পর আমরা কমিউনিটিতে যেসব শিশু আছে, স্কুলে আসে না; তাদের জন্য ক্যাম্পেইন করে টিকা দেব।স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের যেকোনো দিন শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে ১২ কোটি ৯৬ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১২ কোটি লাখ ৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৯৪ লাখের বেশি মানুষকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories