শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

অধিকারের নিবন্ধন নিয়ে জারি করা রুল খারিজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৭৭ বার

মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুল খারিজ করে আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল ইসলাম।

১৯৯৪ সালের ১০ অক্টোবর প্রতিষ্ঠা করা এই সংগঠন ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর নিবন্ধন নবায়নে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের কাছে আবেদন করে। কিন্তু এই আবেদনে সাড়া না পেয়ে নিবন্ধন নবায়নে নিষ্কিৃয়তা চ্যালেঞ্জ করে ২০১৯ সালে হাইকোর্টে রিট করে।শুনানি নিয়ে ওই বছরের ১৩ মে হাইকোর্ট রুল জারি করেন। রুলে ২০১৪ সালে করা ওই আবেদন মঞ্জুরে নিষ্কিৃয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না এবং আইন অনুসারে নিবন্ধন দেওয়ার কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়েছেন।চলতি বছরের ৫ জুন এনজিও বিষয়ক ব্যুরো অধিকারের আবেদন নামঞ্জুর করে। তবে অধিকার ওই সিদ্ধান্ত নিয়ে রিটে একটি সম্পুরক আবেদন দাখিল করে।আজ এ রিটের বিষয়ে রায়ের জন্য দিন ধার্য ছিল। এদিন আদালতে অধিকারের আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া রিটটি না চালানোর কথা বলেন, কারণ হিসেবে উল্লেখ করেন, অধিকারের নিবন্ধন নবায়নের আবেদন না মঞ্জুর করে এনজিও বিষয়ক ব্যুরোর ৫ জুনের সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব বরাবরে আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে রিটে সম্পূরক আবেদনটি উপস্থাপন না করার কথা জানান আইনজীবী।

এরপর আদালত রিটটি খারিজ (ডিসচার্জ ফর নন প্রসিকিউশন) করে দেন। একই সঙ্গে উপস্থাপন না করার দিক বিবেচনায় ১৪ জুনের সম্পূরক আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories