বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ছোটপর্দায় ফিরছেন ‘কড়িখেলা’র শ্রীপর্ণা ?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৮০ বার

কড়িখেলা’র পরে লম্বা বিরতি! টেলিপাড়ার সাম্প্রতিক গুঞ্জন, সাত মাস পরে নভেম্বরে আবার নাকি জি বাংলাতেই ফিরছেন শ্রীপর্ণা রায়। সুরিন্দর ফিল্মসের নতুন ধারাবাহিক ‘রংমিলন্তি’-তে। অভিনেত্রীর অবশ্য দাবি, নভেম্বরে ফের ক্যামেরার মুখোমুখি হতেও পারেন তিনি। তবে ‘রংমিলন্তি’ বলে কোনও ধারাবাহিকে নেই তিনি। আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার নিসপাল রানের সঙ্গে। প্রযোজকের কথায়, ‘‘সবটাই ভুয়ো। এ রকম নামের কোনও ধারাবাহিক সুরিন্দর ফিল্মস আনছে না। এবং এক্ষুনি নতুন ধারাবাহিক নিয়ে আসার কোনও পরিকল্পনাও সংস্থার নেই।’’তবে ছোটপর্দায় ফেরা নিয়ে কথা বলতে গিয়ে আনন্দবাজার অনলাইনের কাছে অভিনেত্রীর স্পষ্ট দাবি, ‘‘আগামী ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় না-ও করতে পারি। নায়িকা হলে জনপ্রিয়তা পাওয়া যায়। কিন্তু ছুটি পাওয়া যায় না। ব্যক্তিজীবন, পারিবারিক জীবন বলে কিচ্ছু থাকে না।

কড়িখেলা’ শেষ হয়েছে গত ২৯ এপ্রিল। তার পরে তিন মাস কেটে গিয়েছে। পর্দার ‘কড়ি’ অভিনয় থেকে দূরে। মাঝে ‘সুদীপার রান্নাঘর’-এ তাঁকে নতুন রেসিপি রাঁধতে দেখেছেন দর্শক। কিন্তু অভিনয়ে কই? শ্রীপর্ণার কথায়, ‘‘আপাতত মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করছি। পাশাপাশি, এই ধরনের বিভিন্ন কাজের সঙ্গেও জড়িত। সেপ্টেম্বরে পরিবারের সঙ্গে বেড়াতে যাব। তাই এখনই অভিনয়ে ফিরছি না।’’ সেপ্টেম্বরে মা-বাবা এবং তাঁদের বন্ধুদের সঙ্গে অভিনেত্রী ঘুরে দেখবেন দিল্লি, আগরা, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন-সহ অনেক জায়গা। তার পরেই পুজো। সব পেরিয়ে নভেম্বরে নাগাদ ফের ক্যামেরার মুখোমুখি হতেও পারেন বলে দাবি শ্রীপর্ণার।আগের ধারাবাহিকে আনন্দ ঘোষ ওরফে পর্দার ‘অপূর্ব’-র সঙ্গে তাঁর জুটি সফল। আগামী ধারাবাহিকে কে থাকছেন তাঁর বিপরীতে? শ্রীপর্ণা বলেন, ‘‘এখনও কিছুই ঠিক হয়নি। ফলে কে থাকবেন, কিছুই জানি না। তবে আমি ব্যক্তিগত ভাবে চাইব, চেনা কোনও সহ-অভিনেতার সঙ্গে কাজ করতে।’’ কেন এমন চাইছেন অভিনেত্রী? শ্রীপর্ণার দাবি, এর আগে এমনও হয়েছে, নায়কের ঘরে বসে সংলাপ মুখস্থ করতে বলা হয়েছিল তাঁকে। তাতে রাজি না হওয়ায় সেটে নিত্য অশান্তি। বিরক্ত শ্রীপর্ণা একটা সময়ের পরে কাজ ছেড়েও দিতে চেয়েছিলেন। সেই সমস্যায় আর ভুগতে রাজি নন তিনি। এ-ও জানিয়েছেন, আনন্দ অবশ্য এই ধরনের সমস্যা তৈরি করেননি। ফলে, নতুন জুটি হলেও ওঁর সঙ্গে কাজ করাটা স্বস্তির ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories