সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

জোহরের কফির আড্ডায় আসছেন না দীপিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৭৫ বার

করণ জোহরের আড্ডার প্রথম পর্বে রণবীরকে দেখা গেলেও আগামী কোনও পর্বেই দেখা যাবে না দীপিকাকে।  জানা গেছে, করণ জোহরের অতিথির তালিকায় এখনও যোগ করা যায়নি দীপিকা পাড়ুকোনের নাম! 

মুম্বাই সংবাদ সংস্থার খবর, করণ তাঁর শো’তে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন দীপিকাকে। করণকে সরাসরি ‘না’ বলেননি ‘বাজীরাও মস্তানি’, তবে সম্মতিও জানাননি। এই সিজনে ম্যাজিক সোফায় দীপিকাকে দেখা যাবে না, এমনটাই মনে করছে সংবাদ সংস্থা।  শুরু থেকেই শিরোনামে করণ জোহরের ‘কফি উইথ কর্ণ ৭’। আড্ডায় সারা, জাহ্নবী, সামান্থা, অক্ষয়, আলিয়া, রণবীরের মন্তব্য নিয়ে ঝড় উঠেছে কফির কাপে।  অভিযোগের আঙুলও উঠেছে। বলিউডের প্রায় সব তারকাকেই দেখা যাবে এই মঞ্চে, দীপিকা ছাড়া!‘কফি উইথ করণ ৭’-এর প্রথম পর্বেই অতিথি ছিলেন রণবীর কাপূর। স্বভাবসুলভ ভঙ্গিতেই দীপিকা ও তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা কিছু কথা ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে। সেখানে দু’জনের প্রেমের শুরু থেকে পাড়ুকোন পরিবারের এক জন সদস্য হয়ে ওঠার কথাও ছিল। এই সিজনে দীপিকা থাকলে আরও কিছু চাঞ্চল্যকর কথা আড্ডায় উঠে আসতে পারত। আপাতত সেই সম্ভাবনা নেই। এর আগে ২০১০-এ করণের কফির আড্ডায় দীপিকা ও সোনম কপূর এসেছিলেন। ওই সময় রণবীরকে নিয়ে দীপিকার বিস্ফোরক কিছু মন্তব্যে চর্চা শুরু হয় ‘বি-টাউন’-এ। এ বার এই ধরনের বিতর্ক থেকে দূরে থাকতেই হয়তো করণের অতিথি হতে চাইছেন না ‘মিস গেহরহাইয়াঁ’, এমনটাই মনে করছেন অনেকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories