শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

কেরানীগঞ্জে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর হেলিকপ্টার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৭১ বার

ঢাকার কেরানীগঞ্জে দুর্ঘটনার কবলে পড়েছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। বুধবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে।আর্মি এভিয়েশনের বেল-২০৬ হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে পড়ে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। হেলিকপ্টারের পাইলট দুই সেনা কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর। 

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে ‘ইমার্জেন্সি ল্যান্ডিং প্রসিডিউর’ অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।’‘হেলিকপ্টারের উভয় পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামস এর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তাদেরকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয়েছে।’স্থানীয় পুলিশ দুর্ঘটনাস্থল পাহারা দিচ্ছে জানিয়ে আইএসপিআর জানিয়েছে, এছাড়া পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস হতে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories