সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে মদের কারখানায় পাওয়া গেলো মহিলার অর্ধগলিত লাশ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২০৯ বার

খাগড়াছড়ির রামগড় বল্টুরাম টিলা এলাকার পরিত্যক্ত একটি মদের কারখানা থেকে খাদিজা বেগম (৫২) এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ। ২৪ জুলাই (রবিবার) সকাল ১১টার সময় রামগড় বল্টুরাম টিলা ও সুকেন্দ্রপাড়ার মাঝামাঝি পরিত্যক্ত মদের কারখানা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় এলাকাবাসি সুত্রে জানা গেছে খাদিজা বেগম রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা বল্টুরাম টিলা গ্রামের মোঃ নুরুল আলমের স্ত্রী।

খাদিজার ভাই আবদুল হক জানান, গত ২১ জুলাই সকালে ঘুম থেকে উঠে তার বোনকে খুঁজে না পেয়ে সারাদিন আত্নীয় স্বজনের বাসায় অনেক খোঁজাখুঁজি করে,কিন্তু বোনের কোনো সন্ধান পাইনি। সন্ধান না পেয়ে পরদিন রামগড় থানায় আমি নিখোঁজ ডায়েরি করি। পরে আজ ২৪ জুলাই সকালে দুর্গন্ধের সূত্র ধরে সুকেন্দ্রপাড়ার পরিত্যক্ত মদ কারখানাতে স্থানীয় এলাকাবাসী খুজঁতে গেলে একটি রুমে অর্ধগলিত মহিলার লাশ দেখতে পেয়ে রামগড় থানা পুলিশকে খবর দিলে পরে পুলিশ লাশ উদ্ধার করেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃমিজানুর রহমান জানান, স্থানীয় এলাবাসীর খবর পেয়ে এক মহিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রামগড় থানায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ উদঘাটন করা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories