সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মা-ছেলেকে পিটানোর অভিযোগ

কাপাসিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৭৫ বার

কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কাপাসিয়া উপজেলার শ্যামপুর গ্রামের হোন্ডা মেকার ও  তার মাকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেছে চাচা রজব আলী ও পুত্র শরিফ মিন্টু। কাপাসিয়া থানার এস আই সুজন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান।  
কাপাসিয়া থানায় অভিযোগকারী ও বাদী ফরিদ মিয়া জানান, চলতি মাসের ২১ তারিখ বিকেলে আমাদের শ্যামপুর মৌজার পৈত্রিক দখলীয় জমি থেকে কাঁঠাল গাছ কাটতে গেলে পূর্ব শত্রুতার জেরে আমার ভাই রজব আলী ও তার পুত্র শরীফ মিন্টুর নেতৃত্বে ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার স্ত্রী সুরাইয়া ও পুত্র মুরাবিয়া শাকিলের উপর হামলা করে পিটিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত  জখম করে এবং নগদ ১১ হাজার টাকা ও স্বণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। ২নং বিবাদী আমার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে।

আহত শাকিল জানান, আমার চাচা ও  চাচাত ভাই খুবই খারাপ প্রকৃতির লোক। তাদের নামে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। আমরা আমাদের দখলীয় জমি থেকে গাছ কাটতে গেলে তারা পায়ে পাড়া দিয়া বিবাদ সৃষ্টি করে।
স্হানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আবু তাহের জানান, মারামারি ঘটনা ঘটলে পুলিশ এসে তদন্ত করে গেছে। আমি দোষী ব্যক্তিদের বিচার দাবী করছি। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আহত সুরাইয়া (৩৮) ও তার পুত্র মুরাবিয়া শাকিল ভর্তি রয়েছে।
এ ব্যাপারে বিবাদী রজব আলীকে তার মোবাইল নাম্বারে ফোন করলে তিনি ফোন কেটে দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories