সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বার্সা প্রেসিডেন্টের কাছে ‘মেসিকে চাইলেন’ জাভি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৭৫ বার

২০২১-২২ মৌসুমের শুরুতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। বিনা ট্রান্সফার ফি’তে করা দলবদলে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। যা শেষ হবে আগামী বছরের জুনে।এরপর মেসিকে আবার বার্সেলোনায় দেখতে চান ক্লাবটির কিংবদন্তি ফুটবলার ও বর্তমান হেড কোচ জাভি হার্নান্দেজ। এরই মধ্যে বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার কাছে নিজের চাহিদার কথা জানিয়েছেন জাভি। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর।

খেলোয়াড়ি জীবন থেকেই মেসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জাভির। তার বিশ্বাস, মেসি আবার বার্সায় ফিরলে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হবে ক্লাবটি। এছাড়া খেলোয়াড় হিসেবে আরও বেশ কয়েকবছর সার্ভিস দিতে পারবেন মেসি।গতবছর বার্সেলোনা ছাড়ার সময় নিজের শৈশবের ক্লাবের সঙ্গে তিক্ত অভিজ্ঞতাই হয়েছিল মেসির। চোখের জলে বিদায় নিয়েছিলেন তিনি। জাভির মতে, মেসিকে আবার বার্সেলোনায় ফেরানো হলে আগের সব মতপার্থক্যগুলো দূর করা যাবে। যা দুই পক্ষে সম্পর্ক উন্নয়নেও সাহায্য করবে।তাই পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হওয়া মাত্রই তাকে বার্সায় ফিরিয়ে আনতে বলেছেন জাভি। যাতে করে বার্সায়ই অবসর নিতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories