শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

অক্ষর ঝড়ে শ্বাসরুদ্ধকর জয় পেল ভারত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৭১ বার

ভারতের বিপক্ষে রানের ফোয়ারা ছোটাচ্ছে ক্যারিবীয়রা। পরপর দুই ম্যাচে পেরিয়েছে ৩০০ রানের ঘর। তবে জিততে পারেনি কোনো ম্যাচ। দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া করেছে ক্যারিবীয়রা।রোববার ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে আগে ব্যাট করে শাই হোপের সেঞ্চুরির সুবাদে ৩১১ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ভারতের স্বীকৃত ব্যাটারদের খানিক নিষ্প্রভতার দিনে জ্বলে ওঠেন অক্ষর প্যাটেল। তার ঝড়ো ৬৪ রানের ইনিংসে দুই বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

আট উইকেট হারিয়ে পাওয়া এ জয়ের কল্যাণে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১২টি ওয়ানডে সিরিজ জিতে গড়েছে বিশ্বরেকর্ড। বিশ্বের আর কোনো দেশ নির্দিষ্ট কোনো দেশের বিপক্ষে টানা এতো সিরিজ জিততে পারেনি।ভারতের জয়ের জন্য শেষ দশ ওভারে প্রয়োজন ছিল ঠিক ১০০ রান। ততক্ষণে সাজঘরে ফিরে গেছেন প্রথম পাঁচ ব্যাটার। অধিনায়ক শিখর ধাওয়ান ৩১ বলে করেন ১৩ রান। শুভমান গিল ৪৩, শ্রেয়াস আইয়ার ৬৩, সুর্যকুমার যাদব ৯ ও সানজু স্যামসন ৫১ রান করে আউট হন।পরে ওভারপ্রতি দশ রানের মিশনে প্রথমে দীপক হুদার সঙ্গে ৩৩ বলে ৫১ রানের জুটি গড়েন অক্ষর। দীপক ৩৬ বলে ৩৩ রানে আউট হয়ে গেলে বাকি পথ একাই পাড়ি দেন অক্ষর। তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ বলে ৫৬ রান। অক্ষরের ঝড়ে যা নেমে আসে ৬ বলে ৮ রানে।শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন এ বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি করে শেষ পর্যন্ত ৩৫ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন অক্ষর। তার ইনিংসে ছিল তিন চারের সঙ্গে পাঁচটি ছয়ের মার। বল হাতেও এক উইকেট নিয়েছিলেন অক্ষর।

ম্যাচের প্রথম ইনিংসে অনন্য রেকর্ডে নাম লেখান শাই হোপ। ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে খেলতে নেমে সেঞ্চুরি হাঁকান এ ডানহাতি ওপেনার। ইনিংসে ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ৮ চার ও ৩ ছয়ের মারে ১৩৫ বলে ১১৫ রান করেন তিনি। বিশ্বের মাত্র দশম খেলোয়াড় হিসেবে ১০০তম ওয়ানডেতে সেঞ্চুরি করলেন হোপ।এছাড়া অধিনায়ক নিকোলাস পুরান ৭৭ বলে ৭৪, কাইল মায়ার্স ২৩ বলে ৩৯ ও শামার ব্রুকসের ৩৬ বলে ৩৫ রানের সুবাদে ৩১১ রানে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। যা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ভারতের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories