সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ভিন্ন সাজে সাকিব, জানা গেল এমন লুকের কারণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৭১ বার

কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভিন্ন সাজে’ ছবি দিয়ে আসছেন সাকিব আল হাসান। ফেসবুকে শেয়ার করা একটি ছবিতে তাকে রাজার বেশে দেখা যায়। রোববার (২৪ জুলাই) ফেসবুকে আবারও একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে তার চুল কোঁকড়া, রাখা হয়েছে গোঁফও।
এমন  লুকের ছবির রহস্যটা জানা গেছে।কোঁকড়া চুলে ফেসবুকে ছবি শেয়ার করার দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের একটি ছবি ছেড়েছেন বাংলাদেশি পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার আদনান আল রাজীব। সেই পোস্টে মিলেছে সাকিবের বাহারি পোশাকে সাজার কারণ। রাজীবের পোস্ট থেকে জানা যায়, গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। উপযুক্ত চরিত্র সৃষ্টি করতেই সাকিবকে দেয়া হয়েছে ভিন্ন সাজ।

এর আগে গত ১৯ জুলাই ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন সাকিব। শেয়ার করা ছবিগুলোতে সাকিবকে দেখা যায় যুদ্ধসাজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো এরই মধ্যে ঝড় তুলেছে। ওই ছবিগুলোতে ভক্তদের, ‘কোথায় যুদ্ধ করতে যাচ্ছেন সাকিব?’ এমন প্রশ্ন ছিল।ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে ছুটিতে আছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না তিনি, খেলেছেন টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে। এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না টাইগার অলরাউন্ডার।এদিকে, আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সাকিব। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে অ্যামাজন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories