শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

সোহানের অধিনায়কত্ব পাওয়া নিয়ে যা বললেন সাকিব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৬৫ বার

আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য সদ্যই অধিনায়কের দায়িত্ব পান উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। যোগ্য বলেই সোহানকে টি টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে বলে মনে করন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট দলপতি সাকিব আল হাসান।চট্টগ্রামে ডিবিএল সিরামিকের ব্র্যান্ড অ্যাম্বাসেন্ডর হয়ে নতুন একটি শাখা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোহানকে নিয়ে কথা বলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিব বলেন, আমি তো মনে করি ও (সোহান) যোগ্য এবং বিসিবি মনে করেছে সে ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে এজন্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি তাকে শুভকামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ তার জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যাবে।নিজের ভবিষ্যত ক্রিকেট ভাবনা নিয়ে সাকিব বলেন, এখন পর্যন্ত ক্রিকেট খেলছি, উপভোগ করছি এবং ইচ্ছা আছে যতদিন উপভোগ করি ও ফিট থাকি দেশের জন্য পারফর্ম করতে পারি ততদিন ক্রিকেট খেলবো।ভবিষ্যতে টি-টোয়েন্টিতেও অধিনায়কত্ব করবেন কি না জানতে চাওয়া হলে টাইগারদের টেস্ট অধিনায়ক নিজের ফরম্যাট নিয়েই কথা বলেন, টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন্য সময় লাগবে। আমাদের দলের এখন ট্র্যানজেকশন একটা সময়ের মধ্য দিয়ে দল যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই আমাদের একটু সময় লাগবে।সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন সাকিব। তার নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। আসন্ন জিম্বাবুয়ে সফরে ছুটিতে থাকবেন সাকিব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories