শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স সমাপ্ত মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ বিমান চলাচল সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ অনুসন্ধানে বাংলাদেশ ও এয়ারএশিয়া রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত স্থানীয় সরকার নির্বাচনে একক ভাবে অংশ নেবে বিএনপি: রিজভী অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে নিশ্চয়ই করব: দীনেশ ত্রিবেদী গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৮

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৬৮ বার

দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে পৌঁছেছে ২৯ হাজার ২৭১ জনে। ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ।এসময়ে ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছেন ৫৪৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২ হাজার ৩২৩ জনে দাঁড়িয়েছে।

আজ সোমবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন।দেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি বিভিন্ন ল্যাবে ৬ হাজার ৯৩৯টি নমুনা সংগ্রহ ও ৬ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories