বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

রণবীরের নগ্ন ছবিতে পোশাক পরিয়ে ‘শুধরে দিল’ মিন্ত্রা !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৬৬ বার

বৃহস্পতিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়বস্তু রণবীর সিং-এর নগ্ন ফোটোশ্যুট। ‘পেপার’ ম্যাগাজিনের শ্যুট নিয়ে এখন চারদিকে মিশ্র প্রতিক্রিয়া। কেউ যেমন অভিনেতাকে সাহসী বলে ভূয়সী প্রশংসা করেছেন, তেমনই একটা অংশ মনে করছে ‘অসহ্য’।ম্যাগাজিনের জন্য রণবীরের দেওয়া একটি পোজ এডিট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ই-কমার্স সাইট MYNTRA। রণবীরকে পরানো হয়েছে লাল প্যান্ট আর প্রিন্টেড শার্ট। ‘ফিক্সড ইট’ ক্যাপশনে ছবিখানা শেয়ার করা হয়েছে। আর তাতেই হাসির রোল সোশ্যাল মিডিয়ায়।

নেট-নাগরিকদের অনেকেই মনে করছেন, রণবীরের ছবি খুব বুদ্ধি করে ব্যবসায়িক কাজে ব্যবহার করেছে এই ই-কমার্স সাইট। তো কেউ আবার বলছেন, মিন্ত্রা রণবীরকে যে পোশাক পরিয়েছে তা দেখে তাঁদের নাকি বেডকভারের কথা মাথায় আসছে। সঙ্গে অনেকেই মনে করছেন, রণবীরের ন্যুড ছবি ‘শুধরে দেওয়ার’ কোনও দরকারই ছিল না!

পেপার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীরকে কথা বলতে শোনা গেছে তার পোশাকের পছন্দ নিয়ে। সঙ্গে জানিয়েছেন, যেভাবে তাকে ট্রোল করা হয় জামাকাপড়ের জন্য তা কখনোই সেভাবে পাত্তা দেন না। রোহিত শেট্টি-র ‘সার্কাস’-সহ নতুন কাজ নিয়েও কথা বলেন তিনি। সঙ্গে এটাও জানান ক্যামেরার সামনে পোশাক খুলতে তাঁর কোনও সমস্যা নেই। তবে আশেপাশের লোক যে তাতে অস্বস্তি বোধ করেন তা তিনি জানেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories