শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

সিনিয়রদের ছাড়াই এগিয়ে যাওয়ার সুযোগ দেখছেন সোহান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫৫ বার

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টিতে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নুরুল হাসান সোহানের নেতৃত্বে এই সিরিজে খেলবে বাংলাদেশ। সিনিয়রদের ছাড়াই নিজেদের এগিয়ে যাওয়ার সুযোগ দেখছেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।অধিনায়কত্ব থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। বিশ্রামে থাকছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। অধিনায়কত্ব পাওয়ার পর আজ নিজের প্রথম সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবে এসব প্রশ্নের সামনে পড়েন সোহান। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে আমাদের সিনিয়রদের অবদান এক-দুই কথায় বলে শেষ করা যাবে না। তাঁরা বাংলাদেশ ক্রিকেটকে একটা জায়গায় নিয়ে এসেছেন। এখন আমাদের জন্য সুযোগ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার।

অধিনায়কত্ব পাওয়ার পর সিনিয়রদের কাছ থেকে শুভেচ্ছা পাওয়ার কথা জানিয়েছেন সোহান। সবার সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সবার সঙ্গেই কথা হয়েছে। রিয়াদ ভাই, সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই; মাশরাফি ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে। পরামর্শ আসলে স্বাভাবিকভাবে যেভাবে কথা হয়, এইটাই। খুব বেশি কিছু না। অনেক বছর একসঙ্গে খেলেছি। সবার অধীনেই খেলা হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করব।’ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করলেও আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম নেতৃত্ব দেবেন সোহান। তবে নেতৃত্ব নিয়ে উত্তেজনার কিছু দেখেন না এই উইকেটকিপার-ব্যাটার, ‘জিনিসটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করছি। এটা অবশ্যই গর্বের বিষয়। কিন্তু উত্তেজনার কিছু নাই। অবশ্যই একটা চ্যালেঞ্জ, সেটা উপভোগ করতে চাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories