শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স সমাপ্ত মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ বিমান চলাচল সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ অনুসন্ধানে বাংলাদেশ ও এয়ারএশিয়া রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত স্থানীয় সরকার নির্বাচনে একক ভাবে অংশ নেবে বিএনপি: রিজভী অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে নিশ্চয়ই করব: দীনেশ ত্রিবেদী গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

নেত্রকোনার দুর্গাপুরে গৃহবধূকে হত্যার দায়ে গ্রেপ্তার-৩

নেত্রকোনা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১১২ বার

নেত্রকোনার দুর্গাপুরে গৃহবধূ সেলিনা খাতুন (৩৭)কে হত্যার হত্যার দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ওই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে তারা । বুধবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামের শিমুলতলি এলাকার একটি বালুর গদি ঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয় তিন যুবককে। নিহত সেলিনা দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের এমদাদুল হকের স্ত্রী। তিনি দুর্গাপুর পৌরসভার শিবগঞ্জ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
এদিকে গ্রেফতার হওয়া যুবকরা হচ্ছে: দুর্গাপুরের দাখিনাইল গ্রামের হযরত আলীর ছেলে শাহআলম(২৮), একই গ্রামের আবদুল মান্নানের ছেলে আলিম উদ্দিন(২৮) ও কাপাসাটিয়া গ্রামের হাবিবুল হকের ছেলে মাসুম মিয়া(২৫)।

জানা যায়, সেলিনা খাতুন সোমবার বিকেলে তাঁর বাপের বাড়ি নেত্রকোনার বাহাদুরপুর গ্রামে যাওয়ার কথা বলে শিবগঞ্জের ভাড়াটিয়া বাড়ি থেকে রওনা হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। ঈদে বালু ব্যবসা বন্ধ থাকায় আজ বুধবার বিকেলে পুনরায় ব্যবসা চালু করার জন্য শিমুলতলীর বালুর গদিঘর পরিষ্কার করার জন্য শ্রমিকেরা কাজ শুরু করেন। এ সময় ঘর খুলতেই ভেতরে গৃহবধূর মরদেহ দেখতে পান শ্রমিকেরা। তাঁদের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।এদিকে সেলিনার স্বজনরা গিয়ে লাশটি সেলিনার বলে নিশ্চিত করেন। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠায়।

এ ঘটনায় বুধবার রাতে সেলিনার মা খোদেজা বেগম বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দুর্গাপুর থানা পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে শাহআলম, আলিম উদ্দিন ও মাসুম মিয়াকে গ্রেফতার করে। দুর্গাপুর থানার এসআই মো. আনিস বৃহস্পতিবার দুপুরে জানান, ‘গ্রেফতার হওয়া তিন যুবক জিজ্ঞাসাবাদে ওই নারীকে শারিরীক সম্পর্কের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন নেলী এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories