রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

নিকলী হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৫৭ বার

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে আকাশ (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় হাওরের পানিতে তলিয়ে যাওয়া তুহিন (২৫) ও হাসিব (২৬) নামে দুই পর্যটককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। আজ শুক্রবার সকাল ৯টার দিকে নিকলী হাওরের কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশের বাড়ি ঢাকায়। জীবিত উদ্ধার হওয়া তুহিন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। আর হাসিবের বাড়ি পটুয়াখালী জেলায়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে নিয়ে নিকলী থেকে ফোন আসে হাওরে গোসল করতে নেমে তিন পর্যটক নিখোঁজ হয়েছেন। কিশোরগঞ্জ স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলে পথে ফোন আসে নিকলী ফায়ার সার্ভিস ও এলাকাবাসী একজনকে মৃত ও দুইজনকে জীবিত উদ্ধার করেছে। পরে ডুবুরি দল স্টেশনে ফিরত আসে। জীবিত উদ্ধার দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories