শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফেনীতে ট্রাক-অটোরিকশা দূর্ঘটনায় নিহত-২

ফেনী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৩০ বার

ফেনীতে ট্রাক-অটোরিকশা দূর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত ও অপর চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের শহরতলীর পাঁচগাছিয়া বাজার এলাকায় ওই হতাহতের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ও আহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি দাগনভূঞার দিক থেকে ফেনীর দিকে যাচ্ছিল। অন্যদিকে দ্রুতগতির ট্রাকটি ফেনীর দিক থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় দুজনই ঘটনাস্থলে নিহত হয়েছে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী জেনারল হাসপাতালে পাঠায়।তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সামাদ দুজন নিহত ও চারজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories