মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন হয়েছে ঝিকরগাছার পেন ফাউন্ডেশন

যশোর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১১৯ বার

দেশের ৬৪ জেলার ৫০টি শ্রেষ্ঠ যুব সংগঠনসহ মোট ৮৯০টি যুব সংগঠনের মধ্যে যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন হয়েছে ঝিকরগাছার পেন ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ ক্যাপটেন শেখ কামাল অডিটোরিয়ামে যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন হওয়ায় ঝিকরগাছার পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ এর হাতে অনুদানের চেক ও সনদ প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (এমপি) মোঃ জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা সাবেক সিনিয়র সচিব ড. মোঃ জাফর উদ্দীন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ আজহারুল ইসলাম খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (ঢাকা) এর অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী।
উল্লেখ্য, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ যুব উন্নয়ন অধিদফতরের তালিকাভূক্ত স্বেচ্ছাসেবী ও সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত সংস্থা পথফাইন্ডার টু ইমপাওয়ারমেন্ট অব নেশান পেন ফাউন্ডেশন ১৯৯২ সাল থেকে নারী ও শিশুদের পাচার প্রতিরোধ কার্যক্রম, মানবসম্পদ উন্নয়ন কার্যক্রম, স্বাস্থ্যসম্মত পায়খানা (স্যানিটেশন), প্রতিবন্ধীদের পুনর্বাসর কার্যকম, দল গঠন ও সঞ্চয় মনোভাব সৃষ্টির কার্যক্রম, এইডস প্রতিরোধ প্রকল্প, বন্যার্থদের সাহায্য প্রদান, মৎস্যচাষ ও হাঁস মুরগী পালন প্রকল্প, বনায়ন ও নার্সারী কর্মসূচী, ধুমপান ও মাদক বিরোধী কার্যক্রম, বিভিন্ন দুর্যোগ মোকাবেলার জন্য স্বেচ্ছাসেবক টিম গঠন সহ বিভিন্ন স্বেচ্চাসেবী কার্যক্রম পরিচালনা করছে। তিনি সামাজিক কর্মকান্ডে অবদানের জন্য উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরীতে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ জয়িতা ২০১৭” নির্বাচিত হন এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তরুণদের সংগঠন ইয়াং বাংলা কর্তৃক “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০” এ টপ ৫০ নির্বাচিত হয়েছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories