শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে ২০০ বস্তা সিমেন্ট ও ৫ লক্ষ টাকার‌ রড লুট,ভাঙচুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১২১ বার

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুন্সীগঞ্জ সদর উপজেলার ছোট মাকহাটি গ্রামে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।এ ব্যাপারে ভুক্তভোগী দিলদার হোসেন গাজী বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।জানাগেছে,উপজেলার ছোট মাকহাটি গ্রামের দিলদার গাজীর সাথে একই গ্রামের খায়রুল্লাহ গাজী গংদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।সম্প্রতি দিলদার হোসেন গাজী,তার পৈত্রিক ও ক্রয়কৃত একটি জমিতে ভবন নির্মাণ কাজ শুরু করে।ভবন নির্মাণের জন্য ভবনের পাশেই টিন ও কাঠ দিয়ে একটি ঘর তুলে ওই স্থানে ২০০ বস্তা সিমেন্ট ও রড রেখে দেয়।কিন্তু জমি নিয়ে বিরোধ থাকায় একই গ্রামের খবিরুল্লাহ গাজী,সোনা মিয়া গাজী,আলম‌গাজী,লিটন গাজী,এসাক গাজী, সোহেল গাজী ও নীলচান গাজীসহ অজ্ঞাত নামা ব্যক্তিরা গতকাল বুধবার ভোর সাড়ে তিনটার দিকে ওই নির্মাণাধীন ভবন এর সামনে টিনের ঘরে রাখা ২শত ব্যাগ সিমেন্ট ও‌ ৫ লক্ষ‌ টাকার রড লুটপাট করে নিয়ে যায় ‌এবং ঘরবাড়ি ভাঙচুর করে।পরে ভোর পাঁচটার দিকে খবর পেয়ে দিলদার গাজী ওই স্থানে গেলে খাবিরুল্লাহ গাজী গংরা তাকে ওই স্থানে বিল্ডিং নির্মাণ করলে খুন করে লাশ গুম করিয়া ফেলিবে বলিয়া হুমকি দেয়।এ ব্যাপারে দিলদার গাজী বলেন,আমি আমার গ্রামের আকরাম আলী গাজীর কাছ থেকে কিছু জমি কিনে এবং আমার পৈতৃক ভূমিতে একটি ভবন নির্মাণ করতেছি।কিন্তু খবির গাজীরা বলছে এই সম্পত্তি তাদের এখানে আমাকে তারা বিল্ডিং করতে দিচ্ছে না।আমাকে প্রাণ নাসের হুমকি দিচ্ছে।আমার ২০০ ব্যাগ সিমেন্ট ও ৫ লাখ টাকার রোড লুক রড লুট করে নিয়ে গেছে।
এ ব্যাপারে আকরাম আলী গাজী বলেন,জমি আমরা দিলদার গাজীর কাছে বিক্রি করেছি। যারা দিলদার গাজির বিল্ডিং ভাঙতে আসছে তারা আমার চাচাতো ভাই।তাদের যদি কোন কথা থাকে তাহলে তারা আমার সাথে বলবে।তা না করে তারা দিলদার গাজীর বিল্ডিংয়ে গিয়ে হামলা চালিয়েছে তার টিনের ঘর ভাঙচুর করেছে ব্যাপারটি খুবই দুঃখজনক।এ ব্যাপারে মহাখালী ইউনিয়ন ৮নংওয়ার্ড ইউপি সদস্য মো:শামীম বলেন,দিলদার গাজী যে জমিতে বিল্ডিং তুলছে এটি সে আকরাম আলী গাজীর কাজ হতে কিনছে।আমরা জন্মের পর হতে দেখেছি আকরাম গাজী ওই সম্পত্তি ভোগ করেছিল।পরে তা দিলদার গাজীর কাছে বিক্রি করছে।এ ব্যাপারে সদর থানার ইনচার্জ(ওসি)মো:তারিকুজ্জামান জানান,অভিযোগ পেয়েছি।পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories