সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এস,বি রক্তদানের সহযোগিতায় গর্ভবতী পাগলী গেল আশ্রয় কেন্দ্রে

দুর্গাপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৮১ বার

নেত্রকোনা দুর্গাপুরে নূরনাহার নামে গর্ভবতী এক পাগলীকে সরকারী আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। বুধবার রাতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগীতায় সমাজসেবার আশ্রয় কেন্দ্র গাজীপুরের পুবাইলে পাঠানো হয়েছে।

জানা যায়, বেশ কিছুদিন যাবত দুর্গাপুরে একটি পাগলী গর্ভবতী অবস্থায় ঘুরাফেরা করছিলো। বিষয়টি দৃষ্টিগোচর হয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশনের। পরে সংগঠনের সদস্যরা এই পাগলীর পরিচয় জানার চেষ্টা করে ও তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তার নাম জিজ্ঞেস করলে সে জানায় নুরনাহার, ও বাড়ি বলে মধূপুরের ধুমড়াকান্দায়। ডাক্তার জানায় প্রায় ৯ মাস হয়ে গেছে গর্ভবতী পাগলীর। পরে সংগঠনের সদস্যরা বিষয়টি দুর্গাপুরের ইউএনও মোহাম্মদ রাজিব উল আহসানকে জানায়। ইউএনও বিষয়টি গুরুত্ব সহকারে দেখে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা ও থানা পুলিশকে অবগত করে। পরে বুধবার রাতে সকলের সহযোগিতায় সরকারী আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়।

এসবি রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার জানায়, আমরা চার বছর যাবত স্বেচ্ছায় রক্তদানসহ এলাকায় মানবিক কাজ করে যাচ্ছি। দুর্গাপুর বাজারে পাগলীটিকে গর্ভবতী অবস্থায় ঘুরাফেরা করতে দেখে আমরা তার খোঁজখবর সহ নিয়মিত খাবার দিতাম। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় তার প্রায় ৯ মাস হয়ে গেছে।এরপর বিষয়টি আমরা ইউএনও স্যারকে অবগত করি। তিনি এই বিষয়ে দ্রুততার সহিত প্রয়োজনীয় পদক্ষেপ নেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই মানবিক কাজটি করার জন্য।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে নিয়ে আসলে আমরাই এই গর্ভবতী পাগলীটিকে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করি।আলট্রা রিপোর্ট করে জানতে পারি তার ৩৪ সপ্তাহ হয়েছে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান জানান, প্রথমে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশন গর্ভবতী পাগলীটির বিষয়ে আমাকে জানায়। পরে আমি বিষয়টি সমাজসেবা ও থানা পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলি। সরকারী সকল নিয়ম কানুন অনুসরন করে বুধবার রাতে দুর্গাপুর থানা পুলিশ গর্ভবতী পাগলীকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত গাজীপুরের পুবাইল আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories