মুজিব শতবর্ষ উপলক্ষে নেত্রকোনা জেলার একমাত্র মদন উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।সারাদেশের ন্যায় আজ বৃহস্পতিবার তিনি ভার্চুয়ালের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মদন উপজেলা পরিষদ হলরুম থেকে প্রধান মন্ত্রীর ভার্চুয়াল সভায় সরাসরি যোগদান করেন।এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউএনও একে এম লুৎফুর রহমান, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম,বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।পরে ২০ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জায়গার দলিলসহ ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপজেলায় মোট ২১১টি পরিবারকে গৃহ ও দুই শতক জমিসহ দলিল দেওয়া হয়েছে। এখানে আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত প্রতিটি দুই কক্ষের ঘর নির্মাণ করা হয়েছে। উপজেলার ৮ ইউনিয়নে ৭টি স্পটে নির্মাণ করা হয়েছে এসব গৃহহীনদের ঘর। আমরা এই কাজ করতে গিয়ে সরকারের ৪২.২ একর খাস জায়গা উদ্ধার করেছি। যেগুলো অব্যবহৃত ছিল। অপদখলে ছিল। ভূমিহীনদের ঘর দেওয়ার এই কাজ ভবিষতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সুধী সমাজ সবাই আমাদের এই কাজের সঙ্গে জড়িত ছিলেন এবং সহায়তা করেছেন।
Leave a Reply