শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

আইরিশদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৬১ বার

ড্যান ক্লেভারের ঝড়ো ব্যাটিং আর মিচেল ব্রেসওয়েলের হ্যাটট্রিকে ১ ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ব্লাক ক্যাপদের দেয়া ১৮০ রানের টার্গেটে ৯১ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ৩৫ রান করে ফিরলে ভাঙে ৪৪ রানের উদ্বোধনী জুটি। এরপর ব্যাটিং তান্ডব চালান ড্যান ক্লেভার। তার ৫৫ বলের ৭৮ রানের অপরাজিত ইনিংসে ১৭৯ রানের বড় সংগ্রহ পায় ব্লাক ক্যাপরা।

জবাবে মারকুটে শুরু করা পল স্টার্লিং ২১ রান করে ফিরলে চাপে পড়ে আয়ারল্যান্ড। দাঁড়াতে পারেনি অন্য ব্যাটসম্যানরা। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে ২৭ করা মার্ক আদাইরকে ফেরান ব্রেচওয়েল। এর পরের দুই বলে ম্যাকারর্থি আর ক্রেইগ ইয়ংকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই স্পিনার। সেই সাথে নিশ্চিত হয় নিউজিল্যান্ডের ৮৮ রানের বড় জয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories