শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ন্যাশনাল র‌্যাংকিং ওপেন আর্চারি টুর্নামেন্ট-৩ আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৬৬ বার

ন্যাশনাল র‌্যাংকিং ওপেন আর্চারি টুর্নামেন্ট-৩ আজ বৃহস্পতিবার (২১ জুলাই) টঙ্গির শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ টুর্নামেন্টে  রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে ৬১জন পুরুষ ও মহিলা আর্চার র‌্যাংকিংয়ের জন্য  প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টটি শুধুমাত্র একক ইভেন্টে অনুষ্ঠিত হবে।রিকার্ভ পুরুষ, রিকার্ভ মহিলা, কম্পাউন্ড পুরুষ ও কম্পাউন্ড মহিলা বিভাগে প্রথম স্থান অর্জনকারী আর্চাররা  প্রতিমাসে সাত হাজার টাকা এবং ২য় স্থান অর্জনকারী আর্চাররা পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন।

ইতোমধ্যে ‘ন্যাশনাল র‌্যাংকিং ওপেন টুর্নামেন্টে-১ এ  ১ম ও ২য় স্থান অর্জনকারী আটজন আর্চার মাসিক ভাতা পেয়ে আসছেন এবং পরবর্তী র‌্যাংকিং টুর্নামেন্টে ১ম ও ২য় স্থান অর্জনকারী ৮জন আর্চার মাসিক ভাতা পাবেন। উল্লেখ্য এ বছর  আরও  একটি ‘ন্যাশনাল র‌্যাংকিং ওপেন টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories