বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল : নজরুল ইসলাম খান নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান, ১ লাখ টাকা জরিমানা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের সৌদিতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

নির্বাচন কমিশনের সংলাপে বাংলাদেশ জাতীয় পার্টি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৬৩ বার

নির্বাচন কমিশনের সঙ্গে চলমান সংলাপে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি।  আজ বৃহস্পতিবার বেলা ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। বাংলাদেশ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ মুকিতসহ দলটির ১৩ প্রতিনিধি আলোচনায় অংশ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সংলাপে সভাপতিত্ব করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই রোববার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। এ পর্যন্ত আমন্ত্রিত ১৪টি দলের মধ্যে ১১টি দল সাংবিধানিক এই সংস্থার সঙ্গে আলোচনা করেছে। এর মধ্যে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি গতকাল বুধবার আমন্ত্রণ পেলেও তা বর্জন করেছে। এ ছাড়া রোববার প্রথম দিনে সংলাপে অংশ নেয়নি বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল। অপরদিকে মঙ্গলবার কল্যাণ পার্টিকে আমন্ত্রণ জানানো হলেও তাতে দলটি সাড়া দেয়নি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশ তরিকত ফেডারেশনের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দলটির অনুরোধে সেটি পিছিয়ে ২৮ জুলাই নিয়েছে ইসি। আজ অনুষ্ঠিতব্য জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সঙ্গে সংলাপও দলটির সময় চাওয়ার অনুরোধে পরিবর্তন করা হয়েছে। আগামী ২৪ জুলাই জাসদ ইসির সঙ্গে সংলাপে বসবে। এদিকে দিন শেষে আজ বিকেল ৪টায় আরেক রাজনৈতিক দল গণফ্রন্ট ইসির সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories