বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল : নজরুল ইসলাম খান নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান, ১ লাখ টাকা জরিমানা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের সৌদিতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

বেনাপোলে ৩০ হাজার ডলারসহ নারী যাত্রী আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১১৮ বার

যশোরের বেনাপোল স্থলবন্দরের চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা ৩০ হাজার ডলারসহ জেরিন সুলতানা (৩৫) নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় যশোর-৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।

আটক জেরিন ঢাকার আশুলিয়া এলাকার দেনডাবর গ্রামের এলাকার নাজিম উদ্দিনের মেয়ে।৪৯-বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদে জানতে পারি, ভারতফেরত এক পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে আইসিপি ক্যাম্পের একটি টহল দল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেয়। পরে সন্ধ্যার দিকে ওই যাত্রীকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার ডলার পাওয়া যায়।আটক নারীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories