মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব অ্যাপলের নেতৃত্ব পরিবর্তন, ১৩ বছর পর সিইও পদ ছাড়ছেন টিম কুক

নড়াইলে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ১৮০ পরিবার

নড়াইল প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৬৬ বার

নড়াইলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে ঘর পাচ্ছে আরও ১৮০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। এ নিয়ে নড়াইলে ৮০৭ পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর করবেন।আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘তৃতীয় পর্যায়ের (২য় ধাপে) জমি ও ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক জানান,নড়াইল সদর উপজেলায় ৩টি ঘর, লোহাগড়া উপজেলায় ৭টি ঘর ও কালিয়া উপজেলায় ১৭০টি ঘর হস্তান্তর করা হবে।আশ্রয়ণ প্রকল্প-২ এর তৃতীয় ধাপে ঘরগুলোকে আরও টেকসই ও জলবায়ু সহনশীল করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ২ শতাংশ জমির ওপর ২লাখ ৫৯লাখ টাকা ব্যয়ে উন্নতমানের দুই রুমবিশিষ্ট আধাপাকা টিনশেডের ঘরে রয়েছে একটি রান্নাঘর, একটি টয়লেট, কমন স্পেস ও বারান্দা। জীবনযাত্রার মান উন্নয়ন ও মৌলিক শিক্ষা নিশ্চিত করা এই উদ্যোগের মূল লক্ষ্য বলে এডিসি উল্লেখ করেন। 
 
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সহসভাপতি নাইমুর রহমান ফিরোজ, সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র : বাসস

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories