বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাটোরে ৫৭০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে ঘর

নাটোর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৮৫ বার

মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে জেলায় ৫৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমির মালিকানাসহ গৃহ পেতে যাচ্ছে। জেলার সাতটি উপজেলা প্রশাসন এসব গৃহ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে।আগামীকাল বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গৃহ হস্তান্তর করবেন।

আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আয়োজিত এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য উপস্থাপন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার।প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরিব নিরন্ন মানুষের মুখে হাসি ফোটাবার।  বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ লক্ষ্য পূরণে কাজ শুরু করেন। এ লক্ষ্য পূরণে দেশের সব ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে দুই শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হচ্ছে।জেলা প্রশাসক জানান, নাটোর জেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে মোট দুই হাজার ৯৩৩টি গৃহ হস্তান্তর করা হয়েছে। জেলায় সর্বশেষ জরিপ অনুসারে ‘ক’ শ্রেণির মোট গৃহহীন পরিবারের সংখ্যা  ৪ হাজার ৫১১। এর মধ্যে ৩ হাজার ৫০৩ পরিবারের জন্যে গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৯৯২ পরিবারের গৃহ নির্মাণে ইতোমধ্যে খাস জমির সংস্থান করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এসব গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories