মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব অ্যাপলের নেতৃত্ব পরিবর্তন, ১৩ বছর পর সিইও পদ ছাড়ছেন টিম কুক

বরিশালে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত-৪

বরিশাল প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৫৮ বার

বরিশালের বাকেরগঞ্জে বিআরটিসির বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।  

বুধবার (২০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন বাকেরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমির চৌধুরী (৬০), ৬ নম্বর ওয়ার্ডের মো. হাসিব (২৫), পটুয়াখালীর দুমকি উপজেলার তানজিলা বেগম (৪০) ও অটোরিকশাচালক মো. সোহাগ (২৪)।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, বিআরটিসির একটি বাস কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি বাকেরগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে পায়রা সেতু সংলগ্ন দাদুরহাট এলাকার দিকে যাচ্ছিল। পথে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বিআরটিসি বাসটি অটোরিকশাটি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও তিন যাত্রী নিহত হন। আহত হন তিন যাত্রী। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।ওসি আরও বলেন, ঘাতক বাসচালক ও হেলপার দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories