মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব অ্যাপলের নেতৃত্ব পরিবর্তন, ১৩ বছর পর সিইও পদ ছাড়ছেন টিম কুক কাতারে পুনরায় বিদেশি ফ্লাইট চালু, এয়ারলাইন্সের সঙ্গে যাত্রীদের যোগাযোগের পরামর্শ ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা

মুন্সীগঞ্জে বেড়েই চলেছে চুরি ছিনতাই

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৭৬ বার

মুন্সীগঞ্জ জেলা সদরে দিন দিন বেড়েই চলছে চুরি ও ছিনতাইয়ের মত ঘটনা।এসব ঘটনায় চোর আতঙ্কে দিন কাটছে পৌরবাসির। নিরিবিলি ও ফাকা বাড়িতে সুযোগ বুঝে চুরি এবং প্রকাশ্য দিবালোকে স্বর্ণালংকার ছিনতাই করে নিচ্ছে চোর ও ছিনতাইচক্র।গবাদিপশু থেকে শুরু করে টাকা,স্বর্ণালংকার,ঘরের আসবাপত্র,এমনকি গ্যাসের বোতল চুরিতে মেতে উঠেছে চক্রটি।সম্প্রতি শহরের উপকণ্ঠে সংবাদপত্র বিক্রেতার নিজ বাসায় প্রকাশ্য দিবালোকে ঘরের দরজা ভেঙ্গে ৬ ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি হয়েছে।ভুক্তভোগির অভিযোগ, ঘরের তালা ভেঙ্গে সব কিছু লুটে নেয় চক্রটি। প্রকাশ্য দিবালোকে এমন উদ্ভব ঘটনা এলাকায় জন্ম দিয়েছে আতঙ্ক।গত রবিবার ডায়াবেটিস রোগে আক্রান্ত দিপ্তী সাহা(৫৫)ভোর বেলা হাটাহাটি করার জন্য বের হন।ইদ্রাকপুর এলাকার হেলমেট পড়া দ্ইু মোটর সাইকেল আরোহি চাকু দেখিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়।ভুক্তভোগি জানান, এমন ঘটনা ঘটবে আমি কল্পনাও করতে পারি নি।তবে হেলমেট পড়া থাকায় তাদের চিনতে পারিনি।ঘটনার বরাত দিয়ে ভোরবেলা হাটাচলা কারীরা জানান,এমন ঘটনা হলে তো আমাদের বাসা থেকে বের হওয়া দুষ্কর হয়ে পড়বে। নিরাপত্তাহীনতায় ভোগছেন ইদ্রাকপুর এলাকার সাধারন মানুষ।শুধু তাই নয় গোয়াল পাড়া এলাকায়ও চুরির ঘটনা নতুন কিছু নয়।বেশ কিছুদিন আগে শহরের পৌরমার্কেট এলাকায় রং এর মেলা দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।পাশাপাশি পৌর এলাকার বেশ কয়েকটি গ্রামেও গবাদিপশু চুরি হয়ে যাচ্ছে।কোন কিছুতেই থামানো যাচ্ছে না চোরচক্রদের।তবে বেশ কয়েকটি ঘটনায় থানায় অভিযোগ করা হলেও অভিযোগ তদন্তের মধ্যেই আটকা পড়ে আছে।যার ফলোশ্রুতিতে চোর ও ছিনতাই চক্রের মূল হোতারা থাকছে সেই ধরা ছোয়ার বাইরে।অপরাদ বিশ্লেষকরা বলছেন,চোর ও ছিনতাইয়ের মত এসব অপরাধ নির্মূল করতে হলে পুলিশকে আরো ভিন্নধর্মী উদ্দোগ গ্রহন করতে হবে।অভিযোগ তদন্তের মধ্যে সীমাবদ্ধ না রেখে তদন্তের গতি আরো বৃদ্ধি করতে হবে। তাহলেই আসল চোর ও ছিনতাইচক্র ধরা সম্ভব।
অতিরিক্ত পুলিশ সুপার(সদর)মিনহাজুল ইসলাম বলেন,চোর ও ছিনতাই রোধে নিজেদের আগে সচেতন হতে হবে।সম্প্রতি-চুরির ঘটনা শুনেছি।তবে আমরা এসব অপরাধ নিমূর্লে যথেষ্ট তৎপর।গত মাসেও চুরির মালামাল উদ্ধার করা হয়েছে।এসব অপরাধ দমনে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories