বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল : নজরুল ইসলাম খান নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান, ১ লাখ টাকা জরিমানা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের সৌদিতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৬৩ বার

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এ জয়ের মধ্যে দিয়ে টেস্ট ও টি-টোয়েন্টিতে সিরিজ হারের দুঃখ ঘুচালো টাইগাররা।এদিকে টস হেরে ব্যাটিংয়ে নেমে সব  উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন তামিমরা।

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারে ৯ বল খেলে ৮ রান করা ব্রেন্ডন কিংকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। দ্বিতীয় সাফল্যটাও আসে তার হাত ধরেই। ১৫ বলে ২ রান করা শাই হোপকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তাইজুল। এদিকে ৮ বলে ৪ রান করা শামারাহ ব্রুকসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন পেসার মোস্তাফিজুর রহমান।দলের হয়ে কিছুটা হাল ধরেন অধিনায়ক নিকোলাস পুরান ও কেসি কার্টি। স্বাচ্ছন্দ্যে খেলে দুজন গড়েন ৬৭ রান। তবে ইনিংসের ২৭তম ওভারে নাসুম আহমেদের বল খেলতে গিয়ে সাজঘরে ফেরেন কার্টি। কার্টির ৬৬ বলে ৩৩ রানের সম্ভাবনাময়ী ইনিংস শেষ হয় হতাশায়।   এরপর কিছুটা সময় মাঠে রাজত্ব করেছিলেন পুরান। একের পর এক বড় সর্টস খেলে বাংলাদেশকে বিপদেই ফেলেছিলেন তিনি। তবে তাকে টিকতেই দিল না তাইজুল। ৪ চার ও ২ ছক্কায় ১০৯ বলে ৭৩ রান করে সাজঘরে ফেরেন পুরান। ৪৮ ওভার ৪ বলে ১৭৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে ১০ ওভার হাত ঘুরিয়ে ২ মেডেনসহ ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন তাইজুল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories